
উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়ার বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এম বেলাল হোসেন (৮৭) রোববার সকালে তার সোনতলা জোলাহাটি গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী……….রাজিউন)। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৩ মেয়েসহ বহু স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বেশকিছু দিন ধরে তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। বেলাল হোসেন উল্লাপাড়ার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান সলপ উচ্চ বিদ্যালয়ের টানা ৪৫ বছর প্রধান শিক্ষক ছিলেন। বহুল পরিচিত সর্বজন শ্রদ্ধেয় এই শিক্ষাগুরুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গোটা উপজেলায় শোকের ছায়া নেমে আসে।
তাকে সোনতলা উত্তরপাড়া ঈদগাহ মাঠে জানাযা শেষে উত্তরপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে। বেলাল হোসেনের মৃত্যুতে উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম, উপজেলা আওয়ামী লীগের আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক সোহেল রানা, সলপ উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক খায়রুল ইসলাম, উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান