
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে কালিকাপ্রসাদ ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় ভৈরব শিল্পনগরী (বিসিক) এর সামনে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে জুনাইদ (১৫) নামে এক কিশোরের মৃত্যু ঘটে। এসময় তার সমস্ত শরীর ঝলসে যায়। আজ ৩রা ডিসেম্বর রবিবার দুপুর অনুমান ২ ঘটিকার সময় এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহত জুনাইদ কালিকাপ্রসাদ ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামের মৃত দুলা মিয়ার ছেলে বলে জানা যায়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জুনাইদ একটি দরিদ্র পরিবারের সন্তান। তার কোন ঘর বাড়ি নেই। অন্যের বাড়িতে ভাড়া থাকে। মাটির কাজ ও লাকড়ি কুড়িয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করত। নিত্য দিনের মত আজও সে লাড়কি সংগ্রহ করতে ভৈরব- ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কালিকাপ্রসাদ বাসস্ট্যান্ড সংলগ্ন ভৈরব শিল্পনগরী (বিসিক) এর সামনে একটি বড় কড়ই গাছ থেকে লাকড়ি সংগ্রহ করতে আসে। লাকড়ি সংগ্রহের এক ফাঁকে শুকনো ডালা ভেংঙ্গে ৩৩ হাজার বোল্ডের বিদ্যুতের তারের উপর পড়ে গেলে ঘটনা স্থলেই তার মৃত্যু ঘটে। এসময় তার সমস্ত শরীর বিদ্যুতের আগুনে পুড়ে ঝলসে যায়।
তার মৃত্যুতে পরিবারের উপর নেমে আসে শোকের ছায়া। এবিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন ঘটনার সত্যতা সত্যতা স্বীকার করে বলেন যে খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিষয় তদন্ত করে নিহতের মরদেহ সুরত হাল করি এবং কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করি। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল