হোম » প্রধান সংবাদ » নারায়ণগঞ্জে’র ফতুল্লায় নদীর পাড় থেকে ট্রাক চালকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে’র ফতুল্লায় নদীর পাড় থেকে ট্রাক চালকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার দাপায় নদীর পাড় থেকে ইয়াকুব আলী(৪৩) নামক এক ট্রাক চালকের লাশ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। লোক মারফত সংবাদ পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ইনচার্জ আসলাম হোসেন। শনিবার রাত সাড়ে আটটায় দাপা ইদ্রাকপুর এলাকার ঢাকা- নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পশ্চিমে মো. আলীর ঘাট সংলগ্ন নদীর তীরবর্তী স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত ট্রাক চালক ইয়াকুব আলী কিশোরগঞ্জ জেলার নিকলি থানার বাটি ভাড়াটিয়া গ্রামের মৃত আলতু মিয়ার পুত্র। সে স্ব-পরিবারে দাপা শৈলক‚ইড়াস্থ হোসেন সর্দারের ইট খোলায় বসবাস করতো বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা থানার এসআই আসাদ জানান, ইয়াকুব আলীর মাথার পিছনে দুটি আঘাতের চিহ্ন রয়েছে। সেখান থেকে অনবরত রক্ত ঝড়ছে। ধারণা করা হচ্ছে ৭২ থেকে ৪৮ ঘন্টার মধ্যে তার মৃত্যু হয়েছে।

নির্ভরযোগ্য একটি সূত্রের দাবী, টাকা লেনদেনকে কেন্দ্র করে পরিকল্পিত ভাবেই আইয়ুব আলীকে হত্যা করা হয়েছে। ফতুল্লা থানার ইনচার্জ আসলাম হোসেন জানান, আমরা এ পর্যন্ত যা জানতে পেরেছি ২৯ তারিখ টাকার লেনদেনের বিষয়ে একটি বৈঠকে বসেছিল। সেখান থেকে এক পর্যায়ে ইয়াকুব আলী দৌড় দেয় এবং পানিতে পড়ে গেলে আর তাকে খুঁজে পাওয়া যায়নি। তিনি জানান, মরদেহটা সুরতহাল করে পোস্টমর্টেম করার জন্য পাঠানো হয়েছে। তার স্ত্রীকে আসার জন্য খবর দেওয়া হয়েছে। সে আসলে তাদের দাবী এবং তার পাশাপাশি আমরা তদন্ত করে এর একটা ব্যবস্থা নেব।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!