
মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা উপজেলা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের খুশিপুর গ্রামে এক কিশোরীকে রাতভর আটকে রেখে জোরপূর্বক গণধর্ষণ করেছে দূবৃত্তরা। ৩১ ডিসেম্বর দুপুরে এঘটনায় জড়িত স্থানীয় সিএনজি অটোরিক্সা চালক খুরশিদ আলম (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিত ওই কিশোরীর বাড়ী উপজেলার রাজাপুর ইউনিয়নের সাপুয়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , ৩০ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে ওই কিশোরীকে একা পেয়ে মহিপাল থেকে বাড়ী পৌঁছে দেয়ার কথা বলে নিজের গাড়ীতে তুলে নেয় খুশিপুর গ্রামের মৃত সুলতান আহম্মদের ছেলে খুরশিদ আলম। এরপর কৌশলে মোবাইল ফোনে একই গ্রামের মজিবুল হকের ছেলে রাসেলসহ আরও কয়েকজনকে ডেকে নিয়ে স্থানীয় একটি বাড়ীতে মেয়েটিকে রাতভর জোরপূর্বক গণধর্ষণ করে ভোরে রক্তাক্ত অবস্থায় ছেড়ে দেয়।
সকালে প্রাথমিক চিকিৎসা শেষে অভিভাবকের সহযোগীতায় মেয়েটি দাগনভূঞা থানায় হাজির হয়ে এ ঘটনায় মামলা দায়ের করে।
এরপরই আসামীদের ধরতে অভিযানে বের হয় পুলিশ। আজ ১ জানুয়ারী দুপুরে নিজ বাড়ী থেকে খুরশিদকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেল পালিয়ে যায় । দাগনভূঞা থানার ওসি মোঃ ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান