প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৫:০১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১, ২০২১, ১১:৩৯ অপরাহ্ণ
বগুড়ায় দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ইকবাল মুন্না: বগুড়ায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সময় টেলিভিশনের দুই সাংবাদিক স্থানীয় সন্ত্রাসীর হামলায় আহত হয়।উক্ত হামলার প্রতিবাদে গত ৩১ ডিসেম্বর বিকালে সাতকানিয়ার কেরানীহাটে এই মানববন্ধন হয়।সাতকানিয়া সাংবাদিক ফোরামের পরিবেশ বিষয়ক সম্পাদক প্রবাসীর দিগন্তের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি জাহেদুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ফোরামের সভাপতি সৈয়দ আক্কাস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল মুন্না,
সাংগঠনিক সম্পাদক মোঃ তারেকুল ইসলাম, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন ও দক্ষিণ জেলা ছাত্রলীগের গণযোগাযোগ বিষয়ক উপসম্পাদক আবু জায়েদ।সাংবাদিক সৈয়দ আক্কাস উদ্দিন বলেন, ‘বর্তমানে দেশের অনেক জায়গায় সাংবাদিকরা দুর্নীতি এবং অনিয়মের খবর সংগ্রহকালে হামলার শিকার হচ্ছে। এ ছাড়াও, নানাভাবে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। সাংবাদিকরা এখন কাজ করতে গেলে নিরাপত্তাহীনতায় ভোগে, কিন্তু সরকার এই বিষয়ে তেমন কোনো উদ্যোগ নেই না। যদি শিগগিরই হামলাকারীদের গ্রেপ্তার করা না হয় তাহলে সাতকানিয়ার সাংবাদিক সমাজ রাজপথে নামতে বাধ্য হবে।’
এবং ফোরামের সভাপতি কলামিষ্ট সৈয়দ আককাস আরো বলেন, অপরাধীদের দ্রুত গ্রেফতারের প্রতিবাদে সাতকানিয়া উপজেলার ইউএনও এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করার ঘোষনা ও দেন।বক্তারা এই ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করতে সরকার এবং প্রশাসনের কাছে দাবি জানান।মানববন্ধনে উপস্থিত ছিলেন সাতকানিয়া সাংবাদিক ফোরামের অর্থ সম্পাদক রমজান আলী, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম,
তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রিদুয়ানুল হক, আইন বিষয়ক সম্পাদক রকি দাশ, সদস্য জিয়াবুল হক রানা, গিয়াস উদ্দীন, রিদুয়ান আহমেদ, শ্রমিক নেতা আবুল কাশেম, ছাত্রলীগ নেতা ইসমাইল প্রমুখ।উল্লেখ্য গত বুধবার দুপুরে বগুড়ার সময় টিভির মাজেদুর রহমান এবং চিত্র সাংবাদিক রবিউল ইসলাম সদর উপজেলার দশটিকা গ্রামে একটি আশ্রয়ণ প্রকল্পের অনিয়মের খবর সংগ্রহ করতে গেলে মারধরের শিকার হন। পরে, পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এসময় হামলাকারীরা তাদের ক্যামেরা, মেমরি কার্ড, মোটরসাইকেল এবং মোবাইল ফোন ছিনিয়ে নেই। পরে ছিনতাই হওয়া ক্যামেরা এবং মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.