
চাটখিল থেকে মনির হোসেন সোহেল (চাটখিল প্রতিনিধি): সরকার ঘোষিত বই উৎসব পালনের মাধ্যমে শিক্ষার্থীদের মাজে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ করা হয়। আজ শুক্রবার ১লা জানুয়ারি সকাল ১০টায় নোয়াখালী জেলার চাটখিল উপজেলার শ্রিনগরে অবস্থিত ইউনুস হালিমা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার উদ্যোগে উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
মাদ্রাসার ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপ্সথিতে শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে নতুন বই তুলে দেন প্রধান অতিথি মাওলানা সাইফুল্লাহ। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা নতুন বইয়ের উৎসিবে মেতে উঠেন। মাদ্রাসা প্রধান মাওলানা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় কোরাআন তেলোয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু করেন। উৎসব মুখর পরিবেশে বই বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপ্সথিত ছিলেন কড়িহাটি ছালেমিয়া ফাযিল মাদ্রাসার সুপার মাওলানা সাইফুল্লাহ। মাদারাসার কার্যকরী কমিটির সভাপতি মাওলানা মাহাবুব রহমান মামুন, রেজানুর পাটোয়ারি লিটন, মোঃ সেলিম গাজি, আনোয়ারুল আজিম, মাহাবুবুর রহমান, মাওলানা আবদুল আউয়াল ও এলাকায় সামাজিক ব্যাক্তিবর্গ।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ