প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৬:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১, ২০২১, ২:০৫ পূর্বাহ্ণ
জামালপুরে সাংবাদিকের বাড়ীতে হামলা ভাংচুর লুটপাট

রবিউল হাসান লায়ন,জামালপুর: পাওনা টাকা চাওয়ায় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার জামালপুর সদর উপজেলা প্রতিনিধি এহসান আলীর বাড়ী ঘরে সন্ত্রাসী কায়দায় হামলা ভাংচুর ,নগদ টাকা ও স্বর্ণাংকার লুট করে নিয়েছে নুরু ড্রাইভার ও তার লোকজন। সাংবাদিক এহসান জানায়, ৩০ডিসেম্বর বিকালে তিতপল্লা গ্রামে তার নিজ বাড়ীতে এ হামলা চালায় প্রতিবেশি নুরু ভ্রাইভারের নেতৃত্বে এক দল সন্ত্রাসী বাহিনী। সাংবাদিক এহসান আরো জানান, তার ব্যবসায়িক প্রতিষ্ঠান বিনোদন ইলেট্রনিক্স নামের ওয়ালটন শো রুম থেকে দীর্ঘ দিন আগে বাকীতে টিভি ও ফ্রীজ কিনে নেয় নুরু ড্রাইভার।

কেনার সময় বিশ হাজার টাকা পরিশোধ করলেও এখনোও আটত্রিশ হাজার টাকা বকেয়া আছে। দীর্ঘ দিন হলেও টাকা পরিশোধের নাম নেই নুুরুর। টাকা চাইলে উল্টো প্রাণনাশের হুমকি দিলে নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রে সাধারন ডায়েরী করা হয়। যার ফলে বুধবার বিকালে আমার বাড়ীতে দেশীয় অস্ত্র নিয়ে নুরু ড্রাইভারের নেতৃত্বে মাসুদ,মিলন,খোকা,শাহীন,সুরুজ,হালিমা,আলাল,সুলতান,আয়নাল সহ অজ্ঞাত আরো ১০/১২জন এ হামলা করেন। এহসান বলেন বাড়ীতে থাকা ব্যবসার টাকা ,স্বার্ণাংকার লুট পাট এবং একটি এলইডি টিভি,কম্পিউটার মনিটর,ক্যামেরা,সোকেজ গ্লাস ঘরের ভিতরে ঢুকে ভাংচুর চালায়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.