
উল্লাপাড়া প্রতিনিধিঃ বৃহস্পতিবার উল্লাপাড়ার পূর্ণীমাগাঁতী ইউনিয়নে ৩ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আল-আমীন সরকার। ইউনিয়ন পরিষদ চত্বরে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ণীমাগাঁতী ইউনিয়ন আঃলীগের সভাপতি সারোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন ভূঁইয়া, ইউপি সদস্য আব্দুর রব,আউয়াল,ছাত্রলীগের সভাপতি আলামিন হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আল-আমীন সরকার জানান জননেত্রী শেখ হাসিনা গরীব দুঃখী মানুষের পাশে থেকে দেশ পরিচালনা করছেন। সংসদ সদস্য তানভীর ইমাম উল্লাপাড়া কে উন্নয়নের শিখরে পৌঁছে দিয়েছে। উল্লাপাড়ার উন্নয়নের স্বার্থে তানভীর ইমামের সৈনিক হিসেবে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবো।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২