প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৪:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২০, ১১:৫২ অপরাহ্ণ
তিতাসে আ:লীগের উদ্যোগে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালিত ।।

বাবুল আহমেদ কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের ইতিহাসে একটি দৃষ্টান্তমূলক বিজয়ের মাইলফলক হিসাবে বর্তমান সরকারের দুই বৎসর পূর্তি উপলক্ষে গণতন্ত্রের 'বিজয় দিবস পালন'করেছে তিতাস উপজেলা আ:লীগ ও সহযোগী সংগঠন সমূহ । আজ ৩০ ডিসেম্বর বুধবার বিকাল ৩টায় কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে "গণতন্ত্রের বিজয় দিবস" উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বক্তব্য রাখেন কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের মাননীয় সংসদ সদস্য, জনাব সেলিমা আহমেদ মেরী এমপি । বিশেষ অতিথি উপস্থিত ছিলেন তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আ:লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মো. পারভেজ হোসেন সরকার ।
তিতাস উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক ও কড়িকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মহসীন ভূঁইয়ার সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন তিতাস উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলা আ:লীগের সদস্য হাজী মো:নাসির উদ্দীন,, তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব ফরহাদ আহমেদ ফকির, তিতাস উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন,তিতাস উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরনবী ।
এ সময় অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক সরকার, জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. সালাহউদ্দিন, তিতাস উপজেলা আ:লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন ভূইয়া,ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোসলেম মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসেন, কার্যনির্বাহী সদস্য সিরাজুল ইসলাম,আওয়ামী যুবলীগ নেতা ফয়েজ আহমেদ জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ।
ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মোজাম্মেল হক টিটু, মোস্তাক আহমেদ জাহাঙ্গীর আলম সরকার প্রমূখ ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.