প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৬:০২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২০, ১১:৫৩ অপরাহ্ণ
পাটগ্রামে আতাউর রহমান প্রধানের ব্যক্তিগত অর্থায়নে ৫ হাজার কম্বল বিতরণ

মিজানুর রহমানঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শীতার্ত দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধানের ব্যক্তিগত অর্থায়নে ৫ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।আজ মঙ্গলবার, ২৯ ডিসেম্বর উপজেলার বাউরা , জোংড়া , দহগ্রাম , শ্রীরামপুর ইউনিয়নে এগুলো বিতরণ করা হয়।
কম্বল পেয়ে বাউরা ইউনিয়নের বাসিন্দা তছের আলী (৭৫) বলেন, ‘শীতের কাপড় না থাকায় শীতে কষ্টে আছি। ঠান্ডার কারণে আইতোত (রাতে) হামার (আমার) নিন (ঘুম) ধরেনা। আজ কম্বল পাইনো এখন আইতোত (রাতে) আরামে নিন (ঘুম) হবে।এতে উপস্থিত ছিলেন ইউএনও কামরুন নাহার, পাটগ্রাম সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান ও পাটগ্রাম সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম বসুনিয়া। আরো উপস্থিত ছিলেন, পাটগ্রাম আদর্শ কলেজের অধ্যক্ষ শাহ্ নূর উন- নবী আল কামাল ও আরিফুর রহমান প্রধান লেলিন প্রমুখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.