
সোহেল মিয়া, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার জিনদপুর বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।
জিনদপুর বিট এর দায়িত্বে থাকা নবীনগর থানার এএসআই রাজিব বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য বিল্লাল হোসেন, বাজার পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, নবীনগর থানা প্রেসক্লাব এর তথ্য ও প্রযুক্তি সম্পাদক সোহেল মিয়াসহ রাজনৈতিক, সামাজিক বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবার মান বৃদ্ধি করে জনগণের দোরগোড়ায় সেবা পৌছে দিতে ও এলাকার অপরাধ নির্মূলে স্থানীয়দের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে আহ্বান জানান এএসআই রাজিব।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল