
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী কোলাহাটে ব্র্যাক ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন করা
হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কোলা বাজারে ভাই ভাই সুপার মার্কেটের দ্বীতল ভবনে এজেন্ট ব্যাংক উদ্বোধন করেন। উদ্বোধন
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবু তাহির। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের এড়িয়া হেড অব নর্থবেঙ্গল কর্মকর্তা মোঃ দুলাল মিয়া, নওগাঁ জেলা বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোঃ সামিউল
আলম, কোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্টের আর.এম মোঃ রাজিব, মোঃ শরিফুল ইসলাম, হিরোক কুমার সাহা, কোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক, ব্র্যাক ব্যাংকের এজেন্ট মোঃ কারিম হোসেন প্রমূখ।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন