
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ ২৮ ডিসেম্বর বগুড়ার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম(বার) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ (ওসি) জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম বগুড়া জেলার সারিয়াকান্দি থানার চালুয়াবাড়ি ইউনিয়নের দূর্গম চর এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মোঃ লুৎফর শেখ @ লুৎফর রহমান @ লুৎফর ডাকাত @ লুৎফর পাগলা (৪৭), পিতা-মোঃ মুছা শেখ @ আবু মুছা শেখ @ মুসা আলী, সাং- কাকাইল হাতা(সুজালের পাড়া), থানা- সারিয়াকান্দি, জেলা- বগুড়াকে আটক করা হয়।
আটককৃত লুৎফর শেখ এর হেফাজত হইতে একটি ওয়ান শুটার গান এবং ০২(দুই) রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত লুৎফর ডাকাত এর বিরুদ্ধে রংপুর, জয়পুরহাট, গাইবান্ধা, জামালপুর এবং বগুড়া জেলায় ০৪ টি খুনসহ ডাকাতি মামলা, ০৩ টি ডাকাতির প্রস্তুতি মামলা, ০১ টি দস্যুতা মামলা, ০২ টি অস্ত্র মামলা, ০২ টি চুরি মামলা, ০২ টি মাদক মামলা এবং ০১ টি অন্যান্য মামলাসহ মোট ১৫ টি মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী বলে জানা যায়।
সে দীর্ঘ দিন যাবৎ যমুনা নদীর দূর্গম চর এলাকায় আত্নগোপনে থেকে অপরাধ মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল মর্মে জানা যায়। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও গুলি নিজ হেফাজতে রাখার অপরাধে সারিয়াকান্দি থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। আটক লুৎফর শেখকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন