
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে যৌতুকবিহীন ১৪ জোড়া তরুণ-তরুণীর বিয়ে। ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় কোনো যৌতুক ছাড়াই ১৪ জোড়া তরুণ-তরুণীর বিয়ে সম্পন্ন হয়েছে। আনন্দঘন পরিবেশে বড়দিনের উপহার হিসেবে এ বিয়ে সম্পন্ন হয়। সোমবার সন্ধ্যায় সদর উপজেলা রুহিয়া ক্যাথলিক চার্চে । যৌতুকের কুপ্রভাব ও বিধিনিষেধের বিষয়টি ঘরে ঘরে ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে। রুহিয়া ক্যাথলিক চার্চের ধর্মপালক ফাদার অ্যান্তনি সেন ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের বিয়ে রেজিস্ট্রেশন করান। এলাকাবাসী জানান, সকাল থেকে মানুষ ওই মাঠে জড়ো হতে থাকেন যৌতুকবিহীন এ বিয়ে দেখার জন্য।
পরে ১৪ জোড়া তরুণ-তরুণীকে বর-কনে সাজিয়ে আনা হয়। এসব নবদম্পতির বাড়ি ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলায় অবস্থিত। রুহিয়া ক্যাথলিক চার্চের ধর্মপালক ফাদার অ্যান্তনি সেন বলেন,প্রতি বছর বড়দিনের ছুটিকে ঘিরে এ ধরনের বিয়ে অনুষ্ঠিত হয়। এবং মেয়েকে বিয়ে দিতে খ্রিস্টান সম্প্রদায়ের কোনো অভিভাবককে যৌতুকের দায় বহন করতে হয় না। তাদের দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল