হোম » প্রধান সংবাদ » জীবননগরে চলন্ত পাওয়ার টিলারে উঠতে যেয়ে এক শিশুর মৃত্যু

জীবননগরে চলন্ত পাওয়ার টিলারে উঠতে যেয়ে এক শিশুর মৃত্যু

মো:তারিকুর রহমান চুয়াডাংগা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মাটি ভর্তি চলন্ত পাওয়ার টিলারে উঠতে যেয়ে রাস্তায় পড়ে যেয়ে আব্দুল্লাহ (১০) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।  নিহত আব্দুল্লাহ উপজেলার কয়া গ্রামের বখতিয়ার হোসেন প্রকাশের ছেলে। মঙ্গলবার (২৯শে ডিসেম্বর) আনুমানিক বেলা ১টার সময় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়া গ্রামের শিশুপুত্র আব্দুল্লাহ খেলা করার সময় বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়া মাটি ভর্তি একটি পাওয়ার টিলারের পিছু নিয়ে গাড়িতে উঠতে চেষ্টা করে। এ সময় রাস্তায় পড়ে যায় সে মারাত্মক আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!