প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৭:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২০, ১:২৭ অপরাহ্ণ
বগুড়া সারিয়াকান্দিতে প্রার্থীতা ফিরে পেলেন নৌকার কান্ডারি মতি !!

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি তার প্রার্থীতা ফিরে পেয়েছেন। গত ২২ ডিসেম্বর যাচাই বাছাইএ মতির প্রার্থীতা বাতিল করা হয়। এরপর সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি জেলা প্রশাসকের দপ্তরে আপিল করেন। গত রোববার মতির আপিলের শুনানী হয়। সোমবার(২৮ ডিসেম্বর) জেলা প্রশাসক জিয়াউল হক মতিউর রহমান মতির প্রার্থীতা বৈধ বলে ঘোষনা করেন।
আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি প্রার্থীতা ফিরে পাওয়ায় এখন ওই পৌরসভায় মেয়র পদে ৫ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন, আওয়ামীলীগের মতিউর রহমান মতি, বর্তমান মেয়র আলমগীর শাহী সুমন, বিএনপির সাবেক মেয়র টিপু সুলতানের স্ত্রী সাবিনা ইয়াসমিন বেবি, আ’লীগ নেতা আব্দুর রশিদ ফরাজী, স্বতন্ত্রপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলী আজগর।।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.