
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বৃদ্ধা মায়ের ভরণ-পোষণের দায়িত্ব নিতে চান গ্রামে থাকা তার তিন ছেলে। অবশেষে মাকে বাড়ি থেকে বের করে রাস্তায় ফেলে দিলেন ছেলে ও পুত্রবধূরা। বিকেল থেকে রাত পর্যন্ত মা রাস্তায় পড়ে ছিলেন। খবর মেয়ে বৃদ্ধার মেয়ে ও নাতি ছুটে আসেন। কিন্তু তাদের অনুরোধেও মাকে ঘরে তুলছেন না ছেলেরা। বৃদ্ধার তিন ছেলে ও তাদের স্ত্রী কিছুতেই মাকে ঘরে তুলতে রাজি নন।
অবশেষে বাধ্য হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন বৃদ্ধার নাতনি। পরে পুলিশ এসে এক ছেলের বাড়িতে আপাতত বৃদ্ধাকে রেখেছেন। এমন ঘটনা ঘটেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাদুল্যাপুর (দামপাড়া) গ্রামে। রোববার বিকেলে বৃদ্ধা সখিনা বেওয়াকে বাড়ি থেকে বের করে রাস্তার ফেলে রাখা হয়। সখিনা ওই গ্রামের মৃত আজগর আলীর স্ত্রী। সোমবার রাত পৌনে ১২ টার দিকে শিবগঞ্জ থানার পরিদর্শক হরিদাস মণ্ডল জানান, বৃদ্ধা সখিনা বেওয়াকে আপাতত তার এক ছেলের বাড়িতে রাখা হয়েছে। পরে তার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল