প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৩:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২০, ৬:৪৬ অপরাহ্ণ
সিএমপির শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক কোতোয়ালি থানার এএসআই জয়নাল আবেদীন

সাঈদুর রহমান চৌধুরীঃ সিএমপিতে যথাযথভাবে দায়িত্ব পালন, ওয়ারেন্ট তামিল, অস্ত্র ও মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও ভাল কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন স্তরের ৫৫ (পঞ্চান্ন) জন পুলিশ সদস্যকে নগদ ২ লক্ষ ৮৬ হাজার টাকা পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে। রবিবার(২৮ ডিসেম্বর) চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন্সস্থ মাল্টিপারপাস সেডে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ স্বীকৃতি দেয়া হয়।
উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর পিপিএম। এ সময় গ্রেপ্তারি পরোয়ানা তামিল, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার,স্বর্ণ চোরাচালান আটক, চোরাই মোবাইল উদ্ধার সহ বিভিন্ন ভাল কাজের স্বীকৃতি হিসেবে নভেম্বর মাসের সিএমপির শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নির্বাচিত হয়েছেন কোতোয়ালি থানার এএসআই জয়নাল আবেদীন।
এএসআই জয়নাল আবেদীনের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর পিপিএম। সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) (ডিআইজি) আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আমির জাফর সহ অন্যান্য উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারসহ সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.