
মো:রিমন চৌধুরী,ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে ৮৫ লক্ষ টাকা ব্যয়ে ৪তলা বিশিষ্ঠ একতলা একাডেমি ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে বোড়াগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের তিনকক্ষ বিশিষ্ঠ একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। বিদ্যালয় চত্ত¡রে ম্যানেজিং কমিটির সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,
নারী ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম, একাডেমিক সুপার ভাইজার শাফিউল আলম, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, পাঙ্গা মটুকপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল ইসলাম, বোড়াগাড়ী ইউনিয়ন আ.লীগের সভাপতি মনসুর আলী, সাধারন সম্পাদক মনজুর আহমেদ, ঠিকাদারি প্রতিষ্ঠান আমেনা কন্ট্রাকশনের প্রোপাইটর রব্বু ইসলাম প্রমূখ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান