প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১২:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২০, ৩:১৯ অপরাহ্ণ
দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৪ বোতল ফেনসিডিল ও দুই কেজি গাঁজাসহ আটক ১

মো :তারিকুর রহমান চুয়াডাংগা প্রতিনিধি : চুয়াডাংগা জেলার দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৪ বোতল ফেনসিডিল ও দুই কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করেছে দর্শনা থানা পুলিশ। চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাহাবুবুর রহমান এর নেতৃত্বে রবিবার ২৭ ডিসেম্বর বিকালের দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার
এসআই (নিঃ)মোঃ সাইফুল ইসলাম, এএসআই(নিঃ)/ মোঃ হারুন অর রশিদ, এএসআই(নিঃ) মোঃ মারুফুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে দর্শনা থানাধীন মদনা গ্রামের গেট পাড়ার মোজাম্মেল হাজীর মেহগনি বাগানে অভিযান পরিচালনা কালে
আসামি হাবিবুর রহমান কে আটক করে পুলিশ।
এ সময় আটককৃত আসামির কাছ থেকে ২৪ বোতল ফেনসিডিল এবং দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে আটককৃত আসামি হলো দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাজাডাঙ্গা গ্রামের মুকুল আলীর ছেলে হাবিবুর রহমান (২৫)। দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাহাবুবুর রহমান বলেন আটককৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.