
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের গোপালপুর পৌর মহিলা দলের সভাপতি ও সাবেক মহিলা কাউন্সিলর হাবিজা বেগমকে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে টাঙ্গাইল জেলা মহিলা দল। রবিবার(২৭ ডিসেম্বর) দুপুরে জেলা মহিলা দলের উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াসমিন ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজ করিম প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল কাশেম, খন্দকার রাশেদুল আলম রাশেদ, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক,
প্রচার সম্পাদক একে এম মনিরুল হক, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালে মোহাম্মদ সাফি ইথেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জেলা মহিলাদলের সহ-সভাপতি নাজমা পারভীন, শহর মহিলাদলের সাধারণ সম্পাদক নাসরিন আজাদ, সদর উপজেলা মহিলাদলের সভাপতি সাহনাজ পারভীন, শহর মহিলাদলের সাংগঠনিক সম্পাদক সোনিয়া আক্তারসহ জেলা বিএনপি, মহিলা দল, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী