
মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার সদর উপজেলার দোস্তগ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ আব্দুল মজিদ নামের এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃত আব্দুল মজিদ (৪২) দর্শনা থানাধীন জয়নগর গ্রামের মৃত দাউদ আলী শেখের ছেলে। শনিবার (২৬শে ডিসেম্বর) বেলা ১টার দিকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমাণ্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিনের নেতৃত্বে র্যাবের একটি চৌকস আভিযানিক দল চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্তগ্রামের আমতলা এলাকায় তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর হতে আব্দুল মজিদ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। এ সময় উক্ত ব্যক্তির দখল হতে উদ্ধার করা হয় ২ কেজি মাদকদ্রব্য গাঁজা। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে দর্শনা থানায় হস্তান্তর করেন ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান