
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ধানি জমি থেকে বাজার ব্যাগে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার
করেছে পুলিশ। শনিবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলার আলীনগর ইউনিয়নের ছলিমবাজার এলাকার একটি ধানি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, ছলিম বাজার সংলগ্ন এলাকায় ধানি জমির মাঝে একটি কুকুর রক্তমাখা একটি বাজার ব্যাগ টানাটানি করছিল।
এক পর্যায়ে স্থানীয় শিশুরা খেলতে এসে কুকুর রক্তমাখা ব্যাগ টানাটানি করতে দেখে চিৎকার দিলে লোকজন জড়ো হয় এবং কুকুরটি ওই স্থান ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, অবৈধ সম্পর্কের জের ধরে জন্মের পর পর কেউ নবজাতকটিকে ব্যাগে ভরে ফেলে গেছেন। পরে কুকুর এসে ব্যাগ টানাটানি করছিল। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী