
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ শেরপুরে ইমাম মুয়াজ্জিনদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ ২৬ ডিসেম্বর শনিবার সকালে উপজেলা ইমাম মুয়াজ্জিন সমিতির উদ্যোগে শেরপুর শহীদিয়া আলীয়া মাদরাসার হলরুমে শীতবস্ত্র বিতরণপূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র সংগঠনের সভাপতি ও শেরপুর শহীদিয়া আলীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত আলী সেখ। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক, শিক্ষাবিদ,
রাজনীতিবিদ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিডি ও জেলা সেক্টর সমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক আব্দুর রউফ খান। আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মকবুল হোসেন, আল আরাফাহ্ধসঢ়; ইসলামী ব্যাংক লিঃ শেরপুর শাখা ব্যবস্থাপক এস এম রবিউল ইসলাম, শেরপুর শহীদিয়া আলীয়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল ও ইমাম মুয়াজ্জিন সমিতির সহ- সভাপতি মাওলানা আসাদুল্লাহসহ সংগঠনের অন্যান্য নের্তৃবৃন্দ। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ও অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম। আলোচনা সভা শেষে শতাধিক কম্বল বিতরণ করেন অতিথিবৃন্দ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২