
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ শনিবার উল্লাপাড়ার তিনটি ইউনিয়নে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। সিরাজগঞ্জ সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন পূর্ণিমাগাতী, লাহিড়ী মোহনপুর ও কয়ড়া ইউনিয়নে ৩ শতাধিক কম্বল বিতরণ করে। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পূর্ণিমাগাতী ইউপি চেয়ারম্যান আল আমিন হোসেন, লাহিড়ী মোহনপুরের ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মক্কা,
কয়ড়া ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, সেফ দ্যা ফিউচার ফাউন্ডেশনের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সহ সভাপতি হাবিবুর রহমান ইমন, সাধারন সম্পাদক অলি উল্লাহ মীর, তথ্য গবেষনা সম্পাদক আরিফ হোসেনসহ ফাউন্ডেশনের উল্লাপাড়া উপজেলা শাখার সদস্যবৃন্দ। ফাউন্ডেশনের সভাপতি আবুল কালাম আজাদ কম্বল বিতরণ অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদেরকে জানান, চলতি সপ্তাহে তারা সিরাজগঞ্জ জেলায় আরো ২ হাজার কম্বল বিতরণ করবেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক