
রবিউল হাসান লায়ন, জামালপুর:‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষ্যে
জামালপুর জেলার ৭টি উপজেলায় ১ হাজার ৪৭৩টি ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ কাজক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। দুই কক্ষের আধাপাকা প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হচ্ছে ১ লাখ ৭১ হাজার টাকা। জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কৈডোলায় গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোঃ খলিলুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কবির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, সহকারী কমিশনার ভূমি মাহমুদা বেগম, উপজেলা প্রকৌশলী রমযান আলী ও সদর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ মাহমুদ। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক গৃহনির্মাণ কাজের গুণগত মান নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। জেলা প্রশাসক জানান, আগামী ১৫ জানুয়ারির মধ্যে এসব ঘর নির্মাণ কাজ সমাপ্ত হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২