
ডেস্ক রিপোর্ট:: জনপ্রিয় অভিনেতা আবদুল কাদেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শেখ হাসিনা বলেন, সাবলীল ও স্বতঃস্ফূর্ত অভিনয়ের জন্য তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।
শনিবার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল কাদেরের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৯ বছর।
শারীরিক অসুস্থতার কারণে গত ৮ ডিসেম্বর আবদুল কাদেরকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে পরীক্ষার পর তার অগ্ন্যাশয়ে ক্যানসার শনাক্ত হয়, যা সংক্রমণের চতুর্থ স্তরে পৌঁছে গেছে বলে জানান চিকিৎসকরা। গুরুতর শারীরিক দুর্বলতার কারণে এই অভিনেতাকে কেমোথেরাপিও দেওয়া যাচ্ছিল না। গত ২০ ডিসেম্বর ভারত থেকে দেশে ফেরেন তিনি।
শারীরিক অবস্থা সংকটাপূর্ণ হওয়ায় দেশে ফেরার পরই এভারকেয়ারে তাকে ভর্তি করা হয়। সেখানে করোনার টেস্ট করা হলে গত ২১ ডিসেম্বর তার রিপোর্ট পজিটিভ আসে। আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
### sss

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের প্রধান দায়িত্ব : আইজিপি আলী হোসেন ফকির
আগামী দুই বছরের মধ্যেই বিমানবন্দরটি চালু করার পরিকল্পনা রয়েছে