
মো: তারিকুর রহমান চুয়াডাংগা প্রতিনিধি : নতুন প্রজন্মকে জানান দিতে ও গ্রামবাংলার মানুষকে খানিকটা আনন্দ দিতে শুক্রবার সকাল থেকে জীবননগর উপজেলার বাঁকা গ্রামে অনুষ্ঠিত হলো গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা।আকাশ সংস্কৃতির দৌরাত্মে অনেকটা হারিয়ে যেতে বসেছে গ্রাম-বাংলার প্রাচীন ঐতিহ্য।
কয়েক হাজার দর্শক মাঠে উপস্থিত থেকে উপভোগ করেন এই খেলা। গরু গাড়ির দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে সেখানে সৃষ্টি হয় উৎসবের আমেজ। বিলুপ্ত প্রায় এই খেলা দেখে আনন্দিত আগত হাজার হাজার দর্শক। জানা যায়,প্রথম বারের মত অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গাসহ আশেপাশের ৫০টি গরুর গাড়ি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শুক্রবার সকাল থেকে শুরু হয়ে এই খেলা চলে সন্ধ্যা পর্যন্ত। খেলা শুরুর আগ থেকেই হাজার হাজর দর্শক মাঠে জড়ো হয়।দূর-দূরান্ত থেকে আগত নারী, পুরষ, মহিলা ও শিশু উপভোগ করেন এই ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রথম স্থান অধিকারীর পুরস্কার হিসেবে তার হাতে তুলে দেয়া হয় ২৪ইঞ্চি এলএডি টেলিভিশন ও দ্বিতীয় স্থান অধিকারীকে একটি বাইসাইকেল। খেলাটি উদ্বোধন করেন জীবননগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা। এসময় উপস্থিত ছিলেন,বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ