
গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে হরিজন সম্প্রদায়ের অসহায় নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক। বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ১০ টায় পৌর শহরের ৫নং ওয়ার্ড ইয়ার্ড কলোনী ও ৭নং ওয়ার্ড চা-বাগান মহল্লায় ঘুরে ঘুরে তিনি হরিজন সম্প্রদায়ের অসহায় নারী-পুরুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র হিসেবে ওই দিন তিনি শতাধিক কম্বল বিতরণ করেছেন।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ, এ এস আই রুস্তম ফারুক, পৌর ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সান্তহার পৌর নির্বাচনে উক্ত ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলাউদ্দিন, স্বপন ঢালী প্রমুখ।