
বাবুল আহমে, কুমিল্লা উত্তর প্রতিনিধিঃ হোমনা উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরগন খন্দকার নজরুল ইসলামকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি এবং ভোটের মাধ্যমে কায়সার আহমেদ বেপারীকে সাধারন সম্পাদক নির্বাচিত করেন ।
গতকাল আজ ২২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় হোমনা আদর্শ স্কুল মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
উদ্বোধন করেন কুমিল্লা ২ (হোমনা-তিতাস) আসনের মাননীয় সাংসদ সেলিমা আহমাদ মেরী সিআইপি ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হাসান খান নিখিল।
প্রধান বক্তার বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা যুবলীগের আহ্বায়ক বাহাউদ্দিন বাহার। বিশেষ বক্তা হিসেবে ছিলেন কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সারওয়ার হোসেন বাবু। সভাপতিত্ব করেন হোমনা উপজেলা যুবলীগের আহ্বায়ক খন্দকার নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর আলম শাহিন, এম শাহাদাত হোসেন তসলিম, কুমিল্লা উত্তর জেলা আ'লীগের সভাপতি ম. রুহুল আমিন, সাধারণ সম্পাদক মো. রোশন আলী মাষ্টার, হোমনা পৌরসভার মেয়র এডভোকেট মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির এহতেশামুল হায়দার রুমি, আতিকুর রহমান পিন্টু, তিতাস উপজেলা আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোঃ নাছির উদ্দিন, হোমনা উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খন্দকার, আ'লীগ নেতা রিপন সিকদার, গোলাম সারোয়ার, হোমনা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী কায়সার আহমেদ ও তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ সাইফুল আলম মুরাদ প্রমুখ।
এ সময় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, মাদকের সাথে জড়িত কোন ব্যক্তি যুবলীগে নিষিদ্ধ। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত মাদক মুক্ত বাংলাদেশ গড়তে যুবলীগকে তৈরি থাকতে হবে। এলাকা থেকে মাদক ব্যসায়ীকে বিতাড়িত করতে হবে। হোমনা তিতাসের কোন যুবলীগের নেতার বিরুদ্ধে মাদকের অভিযোগ থাকতে পারবে না।
তিনি আরও বলেন, জাতির পিতার পরিবার হলো ইসলামের বন্ধু পরিবার। লক্ষ লক্ষ আলেম তৈরি করেছেন জাতির পিতা। বঙ্গবন্ধু মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেছেন। করোনাকালীন সময়ে দেশরত্ন শেখ হাসিনা মাদ্রাসাগুলোতে শতশত কোটি টাকা অনুদান দিয়েছেন। মামুনুল হকদের মত মাওলানাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। তারা এদেশটাকে জঙ্গী রাষ্ট্রে পরিণত করতে চায়। যুবলীগকে রাজপথে থাকতে হবে।
সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী বলেন, আমার ভাই নিখিল আছে আমার সাথে, এখন আমার শক্তি দ্বিগুণ হয়ে গেল। আমি সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক কারবারীদের বিরুদ্ধে কাজ করতে আরও বেশি শক্তি পাব। হোমনা তিতাসের উন্নয়নে অবদান রাখতে সক্ষম হব। দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত করা হবে হোমনা উপজেলা যুবলীগের আগামী দিনের নেতৃত্ব।
উল্লেখ্য,উক্ত কাউন্সিল ঘিরে উপজেলা আওয়ামী যুবলীগ সহ আওয়ামী পরিবারের মধ্যে উচ্ছাস ও উদ্দীপনা পরিলক্ষিত হয়।সকাল থেকেই নেতা কর্মিরা মিছিল নিয়ে সম্মেলনে যোগদান করেন।সভাপতি পদে প্রার্থী হন খন্দকার নজরুল ইসলাম এবং জহিরুল ইসলাম কিশোর, জহিরুল ইসলাম কিশোর প্রার্থীতা প্রত্যাহার করলে খন্দকার নজরুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন।
সাধারন সম্পাদক পদে প্রার্থী ছিলেন সাত জন, পাঁচ জন প্রার্থীতা প্রত্যাহার করে নিলে কায়সার আহমেদ বেপারী এবং শাহ আজম বিটুকে সমঝোতায় আসার সুযোগ দেয়া হয়।
রাত প্রায় ৯ টা পর্যন্ত সমঝোতা না হওয়ায় দুজনের মধ্যে ভোট অনুষ্ঠিত হয়, ১৩৫ জন কাউন্সিলর গোপন ব্যালটে ভোট প্রয়োগ করে কায়সার আহমেদ বেপারীকে সাধারন সম্পাদক নির্বাচিত করেন ।
রাত আনুমানিক ১১ টায় খন্দকার নজরুল ইসলামকে সভাপতি ও কায়সার আহমেদ ব্যাপারীকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয় ।