হোম » প্রধান সংবাদ » সুজন-সুশাসনের জন্য নাগরিক বগুড়া জেলা কমিটির  আয়োজনে শীতবস্ত্র বিতরন

সুজন-সুশাসনের জন্য নাগরিক বগুড়া জেলা কমিটির  আয়োজনে শীতবস্ত্র বিতরন

এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ   সুজন-সুশাসনের জন্য নাগরিক বগুড়া জেলা কমিটির আয়োজনে এবং মালয়েশিয়া প্রবাসী সুজন-সুশাসনের জন্য নাগরিক কমিটির আহবায়ক হাবিবুল্লাহ বাহার এর আর্থিক সহযোগিতায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন করা করা হয়েছে।
বুধবার বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ি পশ্চিমপাড়ায় অর্ধশত গরীব ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন  সুজন-সুশাসনের জন্য নাগরিক বগুড়া জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুর রহমান মন্টু।
 এ সময় উপস্থিত ছিলেন সুজন-সুশাসনের জন্য নাগরিক বগুড়া জেলা কমিটির সাধারন সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন, যুগ্ন সাধারন সম্পাদক সেলিম রেজা সানু, মহিলা সম্পাদিকা মনোয়ারা বেগম শিল্পি, মুহাম্মাদ আবু মুসা, সমাজসেবক শাহাবুদ্দিন, তাজুল ইসলাম, রিপন, আনোয়ার হোসেন মাস্টার। আরো উপস্থিত ছিলেন রাব্বি হাসান, মঞ্জুনুর, বাদশা, ইউসুফ,সিফাত, বজলুর,জাফর,বিলজুর,সাজু প্রমূখ। বিতরনের পূর্বে আলোচনা সভায় বক্তারা বলেন, সুজন মানুষের সেবাই সর্বদা নিয়োজিত। মানুষের কল্যানের জন্য এবং সমাজে সুশাসন প্রতিষ্ঠার জন্য সুজন কাজ করছে। সেই সাথে নারীদের অধিকার আদায় ও আইনী সহযোগিতা প্রদান করে থাকে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!