
আসাদ হোসেন রিফাত, লালমনিরহাট প্রতিনিধঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পারুলিয়া বাজার সংলগ্ন মহা সড়কে ৯০ বোতল ফেন্সিডিল সহ আমির হোসেন (১৪) নামে এক কিশোর কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানাগেছে, মঙ্গলবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় থানার এস আই আবু বক্কর সিদ্দিক সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে উক্ত স্থানে কিশোর আমির হোসেন কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। পরে ঐ কিশোরের নামে হাতীবান্ধা থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করে, আদালতে সোপদ্দ করা হয়েছে বলে, থানা অফিসার ইনচার্জ এরশাদুল আলম নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২