প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১০:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২০, ১১:১৪ পি.এম
টাঙ্গাইলে ডাকাতের ভয়ে ট্রাক থেকে লাফ দিয়ে চালক নিহত

শেখ মাজহারুল ইসলাম সোহান,টাঙ্গাইলঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতদের ভয়ে নিজের জীবন বাঁচানোর জন্য ট্রাক থেকে লাফিয়ে পালানোর সময় মজিবুর রহমান (৫৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে । এ ঘটনায় হেলপার আহত হয়েছে। জানা যায়,মঙ্গলবার গভীর রাতে মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে বুধবার (২৩ ডিসেম্বর) সকালে মজিবুরের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মির্জাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন জানান নিহত ট্রাক চালক সদর উপজেলার সাভারের বাসিন্দা এবং মজিবুরের সহকারী কামালের বাড়ী রংপুরের মিঠাপুকুর উপজেলায়। এ বিষয়ে প্রত্যক্ষ দর্শী মো. গিয়াস উদ্দিন বলেন, দিনাজপুর থেকে পাথর ভর্তি ট্রাক নিয়ে সাভারের বারবারিয়া যাচ্ছিলো। ট্রাকটি ঘটনাস্থলে পৌছালে ৪-৫ জনের ডাকাত দল ট্রাকের দিকে এগিয়ে আসে আর এমন সময় চালক ট্রাক থেকে লাফ দেয়। স্থানীয় লোকজন ঘটনা জানতে পেরে পুলিশকে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।মামলার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি জানান মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.