
ডেস্ক রিপোর্ট :: বিশ্বের একাধিক দেশে নতুন ধরনের করোনা সংক্রমণের খবরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সৌদি আরব সরকার নিষেধাজ্ঞা দেয়ায় আজ সোমবার থেকে এক সপ্তাহের জন্য সৌদি আরবের রিয়াদ, জেদ্দা ও দাম্মামগামী সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
পুনরায় ফ্লাইট চালুর পর আসন খালি সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন দেয়া হবে বলে জানানো হয়েছে।
করোনাভাইরাস মহামারীর কারণে সৌদি সরকার সাময়িকভাবে এক সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট বাতিল করেছে।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।
একই সঙ্গে স্থল ও জলপথের সীমানাও বন্ধের ঘোষণা দিয়েছে দেশটি। যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে নতুন ধরনের করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সৌদি গেজেটের খবরে বলা হয়েছে।
### SSS

আরও পড়ুন
মাস্টার্স পাস করেও কর্মহীন ৯ লাখ তরুণ: দিশেহারা উচ্চশিক্ষিত বেকার সমাজ
জুলাই থেকে বকেয়াসহ নিয়মিত বেতন স্বাভাবিক হচ্ছে: শিক্ষামন্ত্রী
‘বাংলার জয়যাত্রা’ ১১৫ দিন পর হরমুজ পার হলো