প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২০, ১২:৩৭ পি.এম
ইউজিসির সফট লোন নিতে রাবি শিক্ষার্থীদের আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর

রাবি প্রতিনিধিঃ করোনাকালীন অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের স্মার্ট ডিভাইস কিনতে সুদ বিহীন 'সফ্ট লোন' দিচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এরই ধারাবাহিকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪ হাজার ৮০০ শিক্ষার্থীরা এ লোন পাবেন।
এদের মধ্যে যেসব শিক্ষার্থী সফট লোন নিতে আগ্রহী তাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট (
www.ru.ac.bd) থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদন পত্র জমা দিতে বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত, ৯ ডিসেম্বর ইউজিসির ফাইন্যান্স কমিটির ৫৪৪তম সভার সুপারিশে ৫০৩ তম সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের সফ্ট লোন দেয়ার বিষয়ে অনুমোদন দেয়া হয়।
রোববার (২০ ডিসেম্বর) রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় হিসাব বিভাগ থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্মার্ট ডিভাইস ক্রয়ের জন্য আবেদনকৃত শিক্ষার্থীদের সুদ বিহীন ৮ হাজার টাকা করে দেয়া হবে। এই লোনের আওতায় আসতে ইতোপূর্বে বিভাগ কর্তৃক ইউজিসিতে প্রেরিত অসচ্ছল শিক্ষার্থীদের তালিকায় সফ্ট লোন নিতে আগ্রহী শিক্ষার্থীর নাম আছে কিনা তা বিভাগ কর্তৃক নিশ্চিত হয়ে সুপারিশ থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সুদ বিহীন এই লোনের অর্থ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় খোলার পর কিংবা অধ্যায়নকালীন সময়ে চারটি সমান কিস্তিতে বা এককালীন পরিশোধ করতে হবে। সংশ্লিষ্ট লোনের অর্থ পরিশোধ না করলে শিক্ষার্থীদের কোন ট্রান্সক্রিপ্ট বা মুল সনদ ইস্যু করা হবে না।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.