প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১০:১০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২০, ১২:০০ এ.এম
বৃহত্তর দাউদকান্দির বর্ষিয়ান রাজনীতিবিদ আক্তার হোসেন আর নেই ।।

বাবুল আহমেদ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি: বৃহত্তর দাউদকান্দির টিসিসিএ'র সাবেক সভাপতি ও বর্ষিয়ান রাজনীতিক আক্তার হোসেন বার্ধক্যজনিত কারনে আজ ভোরে রাজধানীর সিএমএইচ হাসপাতালে ইন্তেকাল করেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৭০ বছর । তিনি অষ্ট্রেলিয়ায় বসবাসরত এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন ।
তিনি জাতীয় পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এবং ১৯৮৩ সালে বৃহত্তর দাউদকান্দিতে প্রথম উপজেলা নির্বাচনে আ:খালেক সরকারের কাছে সামান্য ভোটে পরাজিত হয়েছিলেন । আজ দুপুরে তাহার বর্তমান বাসস্থান ও ব্যবসা কেন্দ্র দাউদকান্দিতে প্রথম জানাজা এবং বিকালে তাঁর নিজ গ্রাম তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কাশিপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে পরিবার সুত্রে জানা গেছে ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.