
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে ছিনতাই মামলার ২ আসামি গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত আসামি উপজেলার পতিসর গ্রামের মজিবর মন্ডলের ছেলে শামিম হোসেন (২৪) ও ইয়াছিন আলীর ছেলে সজিব (১৮)।
পুলিশ সূত্রে জানা যায়, পতিসর বাজারের ফ্লেক্সিলোড ও বিকাশ ব্যবসায়ী মস্কিপুর গ্রামের আলীমুদ্দিনের ছেলে মোতালেব হোসেন (৩৫) গত কয়েকদিন আগে রাত ৮ টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে তার উপর হামলা চালিয়ে তাকে আহত করে নগদ টাকা ও মালামাল ছিনতাই করে নিয়ে যায়।
এ ঘটনায় মোতালেব হোসেন বাদি হয়ে আত্রাই থানায় মামলা দায়ের করেন।
গতকাল রোববার আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে ওই মামলায় শামিম এবং সজিব নামের ২ জনকে গ্রেফতার করে।
আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করছি ছিনতাই হওয়া মালামাল ও টাকা দ্রুত উদ্ধার করা সম্ভব হবে।

আরও পড়ুন
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২
নাচোলে নানান আয়োজনের মধ্যদিয়ে দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত