প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৫:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২০, ১২:৫৪ পি.এম
উথলী গ্রামের ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য জননেতা হাজী মোঃ আলী আজগার টগর ।

মো: তারিকুর রহমান চুয়াডাংগা প্রতিনিধি : রবিবার সকাল সাড়ে ১১ টাই উথলী মোল্লা বাড়ি টু আন্দুলবাড়ীয়া সড়কে উথলী গ্রামের পশ্চিম পাড়া নামক স্থানে স্বপন মিয়ার বাড়ি থেকে পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এলাকাবাসীর দীর্ঘদিনের চাওয়া ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন কাজের শুভ উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান হাফিজ,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান,উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উথলী ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ এলাকার সুধীমন্ডলী।
উল্লেখ্য যে, উথলী মোল্লা বাড়ি থেকে আন্দুলবাড়ীয়া সড়কে পশ্চিম পাড়া নামক স্থানে বর্ষাকালে হালকা বৃষ্টিপাত হলেই সৃষ্টি হতো চরম জলাবদ্ধতা।জলাবদ্ধতায় সাধারণ পথচারীদের পোহাতে হতো নানা দুর্ভোগ।এমতবস্থায় এলাকাবাসী চুয়াডাঙ্গা ২ আসনের মাননীয় সংসদ সদস্যের কাছে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের জন্য দাবি জানালে এমপি মহোদয় আজ রোববার সকালে সরেজমিনে উপস্থিত হয়ে এলাকা বাসির প্রাণের দাবি এই ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.