হোম » প্রধান সংবাদ » কবি শাহজাহান সিরাজ সবুজ- এর কবিতা “হে কবিতা তোমাকে নিমন্ত্রণ”  

কবি শাহজাহান সিরাজ সবুজ- এর কবিতা “হে কবিতা তোমাকে নিমন্ত্রণ”  

হে কবিতা তোমাকে নিমন্ত্রণ  
[শাহজাহান সিরাজ সবুজ]  
হে কবিতা, তোমাকে পৌষালী শুভেচ্ছা,
চলে এসো মোর অজপাড়াগাঁয়,
ঘরে ঘরে পৌষের পিঠেপুলি,
দুধপুলি, গুড়পিঠে, পাটিসাপটা,
সারা গাঁয়ে আনন্দের মেলা,
সরা পিঠে, বাটি পিঠে, দুধ চাঁছি,
খেজুর গুড়ের গন্ধ, ভাসে চারিধার।
মোর গাঁয়ে বসেছে মেলা,
চারদিকে ভাসছে খুশির ভেলা,
শিশির কণা সবুজ ঘাসে,
সকালবেলা খালি পায়ে যাই হেঁটে,
ঠাণ্ডা বাতাস শীহরণ জাগায় মনে,
দিগন্ত জুড়ে সরিষা ফুল,
মৌমাছি করে মধু আহরণ।
পাখির ডাকে, গাছি ভাই যায় ছুটে,
ভোরের কুয়াশা ভেদ করে,
খেজুরের রস নিয়ে ফেরে ঘরে।
কেউ জালায়, কেউ বানায় রসের পিঠে,
খেতে বড়ই মিঠে।
হে কবিতা, পৌষের কোনো সকালে,
তুমি চলে এসো মোর অজপাড়াগাঁয়,
নূয়ে পড়া বয়স্ক মানুষের চাদর হয়ে,
একবার তারাও জানুক,
তুমিই একমাত্র মানবতা।
আনন্দ উৎসবে কাটে বেলা,
নারকেল, চিনি, ময়দা- আটা,
চালের গুড়ো, সুজি, চিড়ে,
পিঠা ভাজে গরম তেলে,
ক্ষীর, পায়েস আরো কতো কি,
শেষ হবেনা বলি যতো,
হে কবিতা তোমাকে নিমন্ত্রণ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!