প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৬:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২০, ১১:০৪ পি.এম
ভৈরব মুক্ত দিবস উপলক্ষে টেলিভিশন জার্নালিস্ট’র’ আলোচনা সভা

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ভৈরব টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর উদ্যোগে ভৈরব মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ ডিসেম্বর শনিবার বিকেলে স্থানীয় পানাউল্লারচর বধ্যভূমিতে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
ভৈরব মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভৈরব টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি, দৈনিক যুগান্তর পত্রিকা ও যমুনা টিভির ভৈরব প্রতিনিধি আসাদুজ্জামান ফারুক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডেপুটি কমান্ডার ও মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রুপান্তর পত্রিকার ভৈরব প্রতিনিধি ও এনটিভির স্টাফ রিপোর্টার মোস্তাফিজ আমিন,
প্রথম আলোর পত্রিকার নিজস্ব প্রতিবেদক মোঃ সুমন মোল্লা, চ্যানেল -24 ভৈরব প্রতিনিধি বিল্লাল হোসেন, জিটিভির ভৈরব প্রতিনিধি হালিম, মানবকন্ঠের ভৈরব প্রতিনিধি মোঃ আক্তারুজ্জামান। এছাড়াও বিভিন্ন টিভি প্রিন্ট মিডিয়ার স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর বিজয় দিবস হলেও ভৈরব শহর শত্রু মুক্ত হয়েছিল ১৯ ডিসেম্বর। ৭১ সালের ১৪ এপ্রিল ভৈরবের পানাউল্লারচর আজকের বধ্যভূমি এলাকায় পাকসেনারা প্রায় ৫ শ নিরীহ মানুষকে গণহত্যা করেছিল। তখনকার হানাদার বাহিনীর অত্যাচার নিপীরণ আজও ভুলেনি ভৈরববাসী। আলোচনা শেষে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পড়ানো হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.