
মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা প্রতিনিধিঃ ফেনীতে সড়ক দুর্ঘটনায় দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা ফেনী আর্য সাংস্কৃতিক কেন্দ্রের অফিস সহকারী রাজিব দাস নিহত হয়।
আর্য সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদব সমর দেবনাথ জানান, শুক্রবার দুপুর ৩টার দিকে রাজিব সড়ক দুর্ঘটনায় পতিত হয়।
দুর্ঘটনার পর ফেনী ২৫০ শয্যা জেনারেল হসপিটালে নিয়ে গেলে তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শমতে চট্রগ্রাম মেডিকেল কলেজে নেয়ার পথে সীতাকুণ্ডে পৌঁছলে সে মারা যায়। নিহত রাজিবের স্ত্রী ও দুই বছরের একটি শিশু সন্তান রয়েছে। সে উপজেলার প্রাণকৃষ্ণ দাসের ছেলে। তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান