প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১১:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২০, ৬:১০ পি.এম
বগুড়ায় মাস্ক না পড়াই সাত জনকে অর্থ জরিমানা!!

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতে সাতজনকে অর্থদণ্ড দেয়া হয়েছে। শনিবার (১৯ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শেরপুর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাস্ক না পরার অপরাধে সাতজনকে ১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। এ সময় মাস্কও বিতরণ করা হয়। অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.