হোম » প্রধান সংবাদ » সান্তাহার মেয়র পদে নৌকার মাঝি মন্টু

সান্তাহার মেয়র পদে নৌকার মাঝি মন্টু

গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধি: অনেক জল্পনা কল্পনার অবশেষে আসন্ন সান্তাহার পৌরসভার নির্বাচনে মেয়র পদে নৌকার মাঝি হলেন আশরাফুল ইসলাম মন্টু। শুক্রবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে চূড়ান্ত ভাবে মনোনীত করার ফলাফল প্রকাশিত করেন।

তিন সন্তানের জনক আশরাফুল ইসলাম মন্টু বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য, আদমদিঘী উপজেলা আওয়ামীলীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও সান্তাহার ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ছিলেন।উল্লেখ্য, দ্বিতীয় দফায় ১৬ জানুয়ারি সান্তাহার পৌরসভা নির্বাচন ঘোষণা করেন সরকার। এই উপলক্ষে একাধিক মেয়র প্রার্থী মনোনয়নের জন্য প্রার্থীতা চাইলেও আওয়ামী লীগের কেন্দ্রীর কমিটি থেকে আশরাফুল ইসলাম মন্টুকে মনোনীত করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!