
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার ( ১৭ ডিসেম্বর) রাতে লালমনিরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের তহশিলদার মোড়ে ৯নং ওয়ার্ড একরাত ক্রিকেট টুর্ণামেন্টের খেলা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আশরাফ আলী খান মিঠু। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক মেয়র পদপ্রার্থী রেজাউল করিম স্বপন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র রায়,
লালমনিরহাট পৌরসভার প্যানেল মেয়র আবু জাহেদ ভুট্টু, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর রবিউল ইসলাম আউয়াল, পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন শিপলু, এ্যাডঃ ইমাম রোজিন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পৌর শাখার সাধারণ সম্পাদক মুহিন রায়। এ সময় সাপ্তাহিক আলোে মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবিরসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২