হোম » প্রধান সংবাদ » ভালুকার মল্লিকবাড়ীতে আইন শৃঙ্খলাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ভালুকার মল্লিকবাড়ীতে আইন শৃঙ্খলাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আরিফুল ইসলাম আরিফ ময়মনসিংহ ভালুকা প্রতিনিধিঃ-ভালুকার ৭নং মল্লিকবাড়ী ইউনিয়নের ধামশুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ডের সর্ব সাধারণ জনগণের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।১৭ই ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে ৭নং মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে উক্ত সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মােহাম্মদ মাইন উদ্দিন,অন্য মধ্যে ইউনিয়ন মুক্তিযুদ্ধা কমান্ডার আশরাফ উদ্দিন,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আঃ মতিন ঢালী,

মডেল থানার এসআই বিল্লাল হোসেন,এসআই বকুল মিয়া,ইউপি সদস্য আঃ খালেক,মােঃ সােয়েব মিয়া,ইউপি সদস্য আসমত আলী,ইউপি সদস্য,আলম মিয়া,প্রধান শিক্ষক আশরাফুল আলম,অবঃ সার্জেন্ট হারুন অর রশীদ,গার্মেন্টস শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোঃ শফিক চান মিয়া,বিশিষ্ট সাংবাদিক সাইফুল ইসলাম,ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মিলন,ইউনিয়ন শ্রমিকলীগের সাধারন সম্পাদক ফজলুল হক,

ইউপি সচিব সফিকুল ইসলাম,বাদ্রার্স ক্লাবের সভাপতি রাফি উল্লাহ চৌধুরী,সন্ধানী লাইফ ভালুকা শাখার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম,সড়ক পরিবহন শ্রমিকলীগের সভাপতি পবিত্র সরকার,৩নং ওয়ার্ডের যুবলীগ সাধারন সম্পাদক মোঃ শাহ্ আলম,সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ নেতৃবৃন্দ,গ্রাম পুলিশ সদস্যরা উপন্থিত ছিলেন।৭নং ওয়ার্ডের ইউপি সদস্য সোয়েব মিয়ার সার্বিক তত্বাবধানে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!