
ডেস্ক রিপোর্ট :: বৈশ্বিক বিজ্ঞান গবেষণায় ইরান অবস্থান ৫ম স্থানে। এছাড়া বৈজ্ঞানিক উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে দেশটি বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
মঙ্গলবার তেহরানে নির্বাচিত কয়েকজন বিজ্ঞান গবেষক ও প্রযুক্তিবিদকে দেয়া সম্মাননা অনুষ্ঠানে এ তথ্য জানান ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তিমন্ত্রী মানসুর গোলামি।
বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ইরানের অবস্থানেরও প্রশংসা করেন তিনি। মানসুর গোলামি বলেন, বিশ্বে যেসব দেশ বিজ্ঞানের ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে বহু বছর ধরে ইরান তাদের মধ্যে রয়েছে।
### SSS

আরও পড়ুন
জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার