
মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে, বাংলাদেশের মহান বিজয় দিবস। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর এই বছরে বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে। বঙ্গবন্ধু শুধু দেশকে স্বাধীনতা অর্জনে নেতৃত্বই দেননি, তিনি দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে একটি শক্ত ভিতও তৈরি করে দিয়েছিলেন। তিনি এ দেশের মানুষকে জাতিসত্ত্বার পরিচয় এনে দিয়েছেন।
দিবসটি উপলক্ষে বুধবার সকালে হাতীবান্ধা উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, জাতীয়তাবাদী দল- বিএনপি, জাতীয় পার্টি, ও দলগুলোর সকল অঙ্গসংগঠনসহ বিভিন্ন সরকারি- বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান,সামাজিক সংগঠন, বীর মুক্তিযোদ্ধাগন হাতীবান্ধা উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সকল অঙ্গসংগঠন দলীয় কার্যালয়ে পতাকা উত্তলন এবং বিজয় র্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। হাতীবান্ধা উপজেলা প্রশাসনের আয়োজনে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট -১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন, হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামিমা সুলতানা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এর শীর্ষ স্থানের নেতা কর্মীরা।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২