
ইয়াসির আরাফাতঃ “হাতে হাত ধরে দরিদ্র মানুষের জন্য কিছু করি”এই প্রতিপাদ্য স্লোগানকে সামনে নিয়ে সামাজিক সংগঠন”দ্বীপের মায়াবী স্বপ্ন”১৪৫ জন হতদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ গতকাল সংগঠনের সভাপতি আবদুল করিমের সভাপতিত্বে বিকেল ৩ টায় সন্দ্বীপ কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয় এস এম সুমনের উপস্থাপনায়।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ কারামতিয়া ফাজিল(ডিগ্রি)মাদ্রাসার অধ্যক্ষ নাজির আহম্মেদ, মাইটভাংগা ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবুল মহসিন সেলিম,খেলাঘর শিবের হাট সভাপতি প্রভাষক রওশন আলী সুমন, প্রাণের সন্দ্বীপ মানবদরদী সংগঠনের সভাপতি হাসান পাটাওয়ারী,সংগঠনের অর্থ সম্পাদক রিদোয়ান, উপস্হিত ছিলেন দৈনিক আমার সংবাদ সন্দ্বীপ প্রতিনিধি সাংবাদিক ইলিয়াছ সুমন, জাতীয় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি ইয়াসির আরাফাত ও সাংবাদিক অপু ইব্রাহীম সহ আরও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান