হোম » প্রধান সংবাদ » বোরহানউদ্দিনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

বোরহানউদ্দিনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

জেএম.মমিন, ভোলা: সারাদেশের ন্যায় ভোলার বোরহানউদ্দিনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে । দিবসটি উপলক্ষে ১৬ ডিসেম্বর সকাল ৭টায় উপজেলা চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা ও জাতির জনকেরস্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অপর্ন করেন,   আলী আজম মুকুল এমপি ,উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বোরহানউদ্দিন পৌরসভা, উপজেলা আ’লীগ, বোরহানউদ্দিন থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বোরহানউদ্দিন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,
বোরহানউদ্দিন মহিলা কলেজ  সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। পরে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয় । এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,  ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল-এমপি ।
এর আগে মহান মুক্তিযুদ্ধের ঘটনাবহুল স্মৃতি তুলে ধরেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান (বাঘা সিদ্দিক ) ও  ,মুক্তিযোদ্ধা আসমত আলী মিয়া।উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এর সঞ্চালনায় সভায় আরোও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, বোরহানউদ্দিন থানা ইন-চার্জ মাজাহারুল আমিন, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজ ইয়াসমিন প্রমূখ। পরে শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আলী আজম মুকুল এমপি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!