
আবু তারেক বাঁধন, পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও এর পীরগঞ্জে হত-দরিদ্র, ছিন্নমূল, ভাসমান ও
সবিধাবঞ্চিত শিশুদের জন্য উন্নত ধারার পড়ালেখার সুযোগ নিশ্চিত করার প্রত্যয় নিয়ে পীরগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কল্যাণ ও পুনর্বাসন সমিতির ব্যবস্থাপনায় এবং আল-হাসানাহ্ধসঢ়; স্কুল এর সহযোগিতায় বিজয়ের ফুল নৈশ বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। ১৬ ডিসেম্বর দুপুরে পীরগঞ্জের রঘুনাথপুর গ্রীনলাইন আবাসিক এলাকার আল-হাসানাহ্ধসঢ়; স্কুল এর মাঠে অবস্থিত বিজয়ের ফুল নৈশ বিদ্যালয়টি উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক, উপজেলা নির্বাহী আফিসার মোঃ রেজাউল করিম, আল-হাসানাহ্ধসঢ়; স্কুলের পরিচালক ইত্তাশাম উল হক মিম, মুক্তিযোদ্ধা সন্তান মোঃ আনোয়ার হোসেন, মোঃ জিল্লুর রহমান শুভ, এম এ কে আজাদ চৌধুরী প্রমুখ। এসময় বিদ্যালয়টির উত্তরোত্তর উন্নতি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান